সুবোধকে পেল না সিআইডি, জেলে থাকবে গ্যাংস্টার 

0
791
CID did not find Subodh the gangster will remain in jail
CID did not find Subodh the gangster will remain in jail

গ্যাংস্টার সুবোধ সিংকে ১৪ দিনের নিজেদের হেফাজতে চাইলেও খালি হাতে ফিরতে হয়েছে সিআইডি-কে। ন্যায় সংহিতা কার্যকরের প্রতিবাদে সোমবার আসানসোল আদালতে আইনজীবীদের একাংশের কর্মবিরতি চলায় মামলার শুনানি হয় নি। ছিলেন না সরকারি আইনজীবীও।

সোমবার আসানসোলের আদালতের বিচারক সিআইডির আইনজীবীকে জানিয়ে দেয় সুবোধ সিংকে আগামী ৩ জুলাই আদালতে হাজির করানোর নির্দেশ দিয়েছেন। যারফলে আপাতত জেল হেফাজতেই থাকবেন গ্যাংস্টার সুবোধ সিং। গ্যাংস্টার সুবোধ সিংকে বিহারের বেউর জেল থেকে ট্রানজিট রিমান্ডে রবিবার আনা হয় আসানসোলে। একদিনের জেল হেফাজতের পর সোমবার আদালতে তোলা হয় গ্যাংস্টার সুবোধ সিংকে। গোল্ডেন ডাকু সুবোধ সিংকে তোলার সময় কড়া নিরাপত্তার চাদরে ঘিরে ফেলা হয় গোটা আদালত চত্বর। সুবোধ গ্যাংয়ের নামে আসানসোলে একাধিক হাই প্রোফাইল মামলা রয়েছে।