গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home Kolkata সুশান্তকে খুনের চেষ্টার ঘটনায় গ্রেফতার আরও ১

    সুশান্তকে খুনের চেষ্টার ঘটনায় গ্রেফতার আরও ১

    0
    93
    ছবি সৌজন্যে : ফাইল
    কসবার তৃণমূল কাউন্সিলর সুশান্ত ঘোষকে খুনের চেষ্টার অভিযোগে বিহারের বৈশালি থেকে এক যুবককে গ্রেফতার করেছে কলকাতা পুলিশের এআরএস বিভাগের তদন্তকারীরা। পুলিশ সূত্রে খবর, ধৃত যুবক লক্ষ্মণ শর্মা ওরফে ছোটু।
    ছোটুর কাছ থেকে একটি আগ্নেয়াস্ত্রও উদ্ধার করা হয়েছে। মঙ্গলবার ভোরে বৈশালী জেলার চাকেয়াজ গ্রাম থেকে ওই যুবককে গ্রেফতার করেছেন কলকাতা পুলিশের এআরএস বিভাগের তদন্তকারীরা। এই নিয়ে কসবাকাণ্ডে ধৃতের সংখ্যা দাঁড়িয়েছে ছয়।  তদন্তকারীদের দাবি, কসবাকাণ্ডে ধৃতদের জেরায় ছোটুর নাম উঠে এসেছিল। ১৫ নভেম্বরের ওই ঘটনায় অভিযুক্ত শুটার যুবরাজকে আগেই ধরেছিল পুলিশ। তবে এলাকা ছেড়ে চম্পট দিয়েছিলেন স্কুটারচালক। এ বার সেই স্কুটারচালককেই গ্রেফতার করেছে পুলিশ। ঘটনার দিন শুটার যুবরাজকে পার্ক সার্কাস এলাকার বন্ডেল গেটের কাছ থেকে স্কুটারে তুলে নেন ছোটু।
    এ ছাড়াও, ঘটনার আগে ছোটু গুলজারের সঙ্গে গিয়ে এলাকা রেকি করে এসেছিলেন বলে অভিযোগ। ঘটনার নেপথ্যে আরও কেউ রয়েছেন কি না, তা-ও খতিয়ে দেখছেন তদন্তকারীরা।