গ্রাম থেকে শহর
News & Much More

31 C
Kolkata
31 C
Kolkata
More
    Home National সুশান্ত মৃত্যু মামলায় স্বস্তিতে রিয়া 

    সুশান্ত মৃত্যু মামলায় স্বস্তিতে রিয়া 

    0
    147
    অভিনেতা সুশান্ত সিং রাজপুতের মৃত্যু মামলায় রিয়া চক্রবর্তী, তাঁর ভাই ও বাবাকে নির্দোষ ঘোষণা করেছে সুপ্রিম কোর্ট। 
    সুশান্ত সিং রাজপুতের মৃত্যু মামলায় অভিনেত্রী রিয়া চক্রবর্তী, তাঁর ভাই শৌভিক চক্রবর্তী ও বাবা ইন্দ্রজিৎ চক্রবর্তীর বিরুদ্ধে সিবিআই লুক আউট সার্কুলার জারি করেছিল।
    যা বাতিল করে দেয় বম্বে হাইকোর্ট। সেই রায়কে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল মহারাষ্ট্র সরকার। কিন্তু শুক্রবার সুপ্রিম কোর্ট বম্বে হাইকোর্টের সেই সিদ্ধান্তকেই বহাল রেখেছে।শুধু তাই নয়, সুপ্রিম কোর্টের ভর্ৎসনার মুখে পড়েছে মহারাষ্ট্র সরকার।বিচারপতি বিআর গভাই ও কেভি বিশ্বনাথন প্রশ্ন করেছেন, শুধুমাত্র হাই প্রোফাইল ব্যাকগ্রাউন্ডের হওয়ায় কি রিয়া চক্রবর্তী এবং তাঁর পরিবারের পক্ষে দেওয়া বম্বে হাইকোর্টের রায়কে চ্যালেঞ্জ জানানো হয়েছে।২০২০ সালের ১৪ জুন বান্দ্রার ফ্ল্যাট থেকে উদ্ধার হয় সুশান্ত সিং রাজপুতের দেহ। অভিনেতার মৃত্যুর পরে আত্মহত্যায় প্ররোচনা দেওয়ার অভিযোগ আনে তাঁর পরিবার। পাটনায় প্রথমে এই অভিযোগ দায়ের হয়। এরপরে তদন্তভার নেয় সিবিআই। সিবিআই-এর তরফ থেকেও রিয়া চক্রবর্তীর বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়।
    ছবি  সৌজন্যে : এক্স