হাসপাতালে চিকিৎসাধীন দুই ভাই সুস্থ হলেই খুনের অভিযোগে গ্রেফতার করা হবে। এমনই সিদ্ধান্ত নিয়েছে পুলিশ। তদন্তে জানা গিয়েছে পরিকল্পনা করেই খুনের চক্রান্ত করা হয়েছে। দে পরিবারের আর্থিক অনটনের কারণে ১০ ফেব্রুয়ারি আত্মহত্যার সিদ্ধান্ত নেয় দুই ভাই। বিষয়টি ১২ তারিখ তাঁদের স্ত্রীদের জানায়। বাড়ির স্ত্রীরও সেই সিদ্ধান্তে সহমত হয়। যদিও বাড়ির ছোটদের বিষয়টি জানানো হয়নি। এরপরেই প্রচুর ঘুমের ওষুধ, প্রেসারের ওষুধ নিয়ে আসে। এরপরেই ১৭ তারিখ রাতে ওষুধ মেশানো পায়েস খায় বাড়ির সবাই। ছোটরা যাতে মেডিসিনের গন্ধ ঢাকতে পায়েসের মধ্যে তুলসি পাতা মেশানো হয়।
গ্রাম থেকে শহর
News & Much More
