বঙ্গোপসাগরে ঘূর্ণাবর্ত থেকে যে নিম্নচাপ অঞ্চল তৈরি হয়েছিল, তা আরও সুস্পষ্ট হয়েছে। এর জেরে শনিবার পঞ্চমী থেকে বৃহস্পতিবার দশমী পর্যন্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। ধীরে ধীরে পশ্চিম দিকে সরছে। এর প্রভাবে ২৪ ঘণ্টার মধ্যে এই নিম্নচাপ অঞ্চল ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হবে। নিম্নচাপে পরিণত হওয়ার পর শনিবার সকালে ওড়িশা ও উত্তর অন্ধ্রপ্রদেশ উপকূল দিয়ে স্থলভাগে প্রবেশ করবে।
গ্রাম থেকে শহর
News & Much More









