
মঙ্গলবার নবান্ন অভিযান ঘিরে দিনভর উত্তপ্ত রইল গঙ্গার দুই পাড় কলকাতা এবং হাওড়া। সন্ধেয় সেই আচ ছড়ায় সেন্ট্রাল মেট্রো স্টেশনেও।
সেন্ট্রাল মেট্রো স্টেশনে ভিতরেও মারধর করা করেছে পুলিশ। এমনটাই অভিযোগ বিজেপি। একজন অসুস্থ হয়ে পড়লে, সেখানে পৌঁছন বিজেপি নেতা ইন্দ্রনীল খাঁ। পুলিশের সঙ্গে বিক্ষোভকারীদের বচসা বেধে যায়। এরপরেই ইন্দ্রনীল খাঁ অন্যান্য বিজেপিকর্মীরা অসুস্থ বিজেপি কর্মীকে কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যায়। ইন্দ্রনীল গাঁ অভিযোগ করেছেন কলকাতা পুলিশ ও গুন্ডারা ওই তাঁদের কর্মীকে জখম করেছে। রাতে আহত কর্মীকে হাসপাতালে দেখতে গিয়েছিলেন সুকান্ত মজুমদার। যদিও স্টেশনে অশান্তিতেও প্রভাব পড়েনি মেট্রো চলাচলে।
