পুজোতে মুক্তি পাবে দেব-ইধিকার রঘু ডাকাত। তার আগে সেবক কালীবাড়িতে পুজো দিয়েছেন দেব-ইধিকা, সোহিনী সরকার-সহ ছবির অন্যান্য কলাকুশলীরা। মালদার পর শিলিগুড়িতেও রঘু ডাকাত-এর প্রচার করবেন দেব। আর তার আগে মায়ের আশীর্বাদ নিয়ে গোটা টিম পৌঁছে যায় সেবক কালী মন্দিরে। দেব, ইধিকা ও ওম সাহানির পরনে কালো পোশাক আর সোহিনী পরেছিলেন লাল রঙের শাড়ি সঙ্গে কালো ব্লাউজ। ইধিকাকে পাশে বসিয়ে মায়ের কাছে রঘু ডাকাত ছবির সাফল্য প্রার্থনা করলেন দেব।
গ্রাম থেকে শহর
News & Much More





