সেমিফাইনালে লিভারপুল–নিউক্যাসলও

0
171
ছবি সৌজন্যে : এক্স

ইংলিশ লিগ কাপের শেষ চারে জায়গা করে নিয়েছে বর্তমান চ্যাম্পিয়ন লিভারপুল এবং কখনোই চ্যাম্পিয়ন হতে না পারা নিউক্যাসল ইউনাইটেড। সাউদাম্পটনের মাঠে লিভারপুলের জয় ২–১ গোলে, নিউক্যাসল ব্রেন্টফোর্ডকে হারিয়েছে ৩–১ গোলে।

চতুর্থ কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে টটেনহাম ও ম্যানচেস্টার ইউনাইটেড। এই ম্যাচ জয়ী দল শেষ দল হিসেবে সেমিফাইনালে জায়গা করে নেবে।সাউদাম্পটনের মাঠে প্রথমার্ধেই লিভারপুলকে দু’ গোলে এগিয়ে দেন দারউইন নুনিয়েজ ও হার্ভি এলিয়ট। ৫৯ মিনিটে ক্যামেরন আর্চারের গোলে সাউদাম্পটন ব্যবধান কমালেও ম্যাচে ফিরতে পারেনি। আর্নে স্লটের অধীন ২৪ ম্যাচে এটি লিভারপুলের ২০তম জয়।

 অন্য ম্যাচে ঘরের মাঠ সেন্ট জেমস পার্কে প্রথমার্ধেই জোড়া গোল করেন নিউক্যাসলের ইতালিয়ান মিডফিল্ডার সান্দ্রো তোনালি। বিরতির পর ফাবিয়ান শার ব্যবধান ৩–০ করেন। অতিরিক্ত সময়ে সান্ত্বনাসূচক গোল পায় ব্রেন্টফোর্ড।