
বর্ণাঢ্য মিছিল করে মনোনয়নপত্র জমা দিলেন মহম্মদ সেলিম। সেই মিছিলেই গলায় সিপিএমের উত্তরীয পরে মহম্মদ সেলিমের পাশেই হাঁটলেন অধীর চৌধুরি।
ওই মিছিলে ছিলেন সিপিএম নেতা শতরূপ ঘোষ, ডিওয়াইএফআই নেত্রী মীনাক্ষী মুখোপাধ্যায়ও। বৃহস্পতিবার মুর্শিদাবাদের সিপিএম প্রার্থী সেলিমের মনোনয়ন পেশের কর্মসূচি ছিল। অধীর চৌধুরি আগেই জানিয়েছিলেন তিনি সেলিমের মনোনয়ন জমা দেওয়ার কর্মসূচিতে থাকবেন। সেইমত প্রদেশ কংগ্রেস সভাপতি উপস্থিত হয়ে যান। এরপরেই বাম কর্মীদের সঙ্গেই পায়ে পা মিলিয়ে মিছিলে হাঁটেন তিনি। বহরমপুরের কংগ্রেস প্রার্থী আর ২-৩ দিন পরে মনোনয়ন জমা দেবেন। সেখানে থাকার কথা মহম্মদ সেলিমেরও। বৃহস্পতিবার মনোনয়ন জমা দিয়েছেন জঙ্গিপুরের কংগ্রেস প্রার্থী মোর্তাজা হোসেন।









