গ্রাম থেকে শহর
News & Much More

28 C
Kolkata
28 C
Kolkata
More
    Home National সোনপ্রয়াগ টু কেদারনাথ রোপওয়ে! অনুমোদন কেন্দ্রীয় মন্ত্রিসভার

    সোনপ্রয়াগ টু কেদারনাথ রোপওয়ে! অনুমোদন কেন্দ্রীয় মন্ত্রিসভার

    0
    99
    ছবি সৌজন্যে : রিপ্রেসেন্টেশনাল

    সোনপ্রয়াগ থেকে কেদারনাথের ১২.৯ কিলোমিটার দীর্ঘ রোপওয়ে পথের অনুমোদন দিয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভা।

    রোপওয়ে তৈরিতে আনুমানিক ৪ হাজার ৮১কোটি টাকা খরচ হবে বলে অনুমান। জাতীয় রোপওয়ে উন্নয়ন কর্মসূচির অধীনে এই রোপওয়ের অনুমোদন দেওয়া হয়েছে। কেন্দ্রীয় মন্ত্রী অশ্বিনা বৈষ্ণব জানিয়েছেন, এই রোপওয়ে তৈরি হয়ে গেলে ৮ থেকে ৯ ঘণ্টার যাত্রাপথ মাত্র ৩৬ মিনিটে পার করা সম্ভব হবে। শুধু কেদারনাথই নয়, উত্তরাখণ্ডের গোবিন্দঘাট থেকে হেমকুন্ড সাহিব পর্যন্ত ১২.৪ কিলোমিটার দীর্ঘ রোপওয়ে প্রকল্পের উন্নয়নেরও অনুমোদন দেওয়া হয়েছে। পিপিপি মডেলে এই রোপওয়েটি তৈরি ও চালানো হবে। প্রতিদিন প্রায় ১৮ হাজার যাত্রী যাতায়াত করতে পারবেন বলে প্রাথমিক ভাবে মনে করা হচ্ছে।

    অন্যদিকে গোবিন্দঘাট থেকে হেমকুন্ড সাহেব রোপওয়ে প্রকল্পের খরচ ধরা হয়েছে প্রায় ২ হাজার ৭৩০ কোটি টাকা।