সোনারপুরে মহিলাকে শিকলে বেঁধে মার, অভিযুক্ত তৃণমূল নেতা জামাল 

0
260
Trinamool leader Jamal accused of chaining woman to death in Sonarpur
Trinamool leader Jamal accused of chaining woman to death in Sonarpur
চোপড়ার ছায়া এবার সোনারপুরে। বিচারের নামে সালিশি সভায় মহিলাকে বাড়িতে ডেকে শিকলে বেঁধে অত্যাচার করার অভিযোগ উঠছে তৃণমূল কর্মী জামালউদ্দিন সর্দারের বিরুদ্ধে।
ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে সোনারপুর থানার প্রতাপ নগর এলাকায়। নির্যাতিতা মহিলার অভিযোগ থানায় জানিয়েও কোন কাজ হয়নি। বিজেপি মহিলা মোর্চায় অভিযোগ করার পর মঙ্গলবার ওই নির্যাতিতার বাড়িতে যান বিজেপি নেত্রী অগ্নিমিত্রা পাল। সোনারপুর থানায় গিয়েও কথা বলেন তিনি। যদিও অভিযোগ সমস্ত অভিযোগ অস্বীকার করছেন অভিযুক্ত তৃণমূল নেতা জামালউদ্দিন সর্দার। বিচারের নামে অত্যাচারের পাশাপাশি অন্যের জমি হাতিয়ে প্রাসাদোপম বাড়ি বানিয়েছে বলে অভিযোগ এলাকার বাসিন্দাদের। সোনারপুরের প্রতাপনগর গ্রাম পঞ্চায়েতের সাঙ্গুরে বাড়ি এই জামাল সর্দারের। কোনও কাজ না করেই কী করে এই প্রসাদোপম বাড়ি বানালেন এই জামাল সেই প্রশ্ন এলাকাবাসীর। এলাকায় জমিজমা কেনাবেচা বা এলাকায় দাম্পত্য কলহ থেকে পারিবারিক সমস্যা সবকিছুরই সমাধান জামাল ছাড়া হয় না। সোনারপুর থানার পুলিশের সঙ্গেও তার ওঠাবসা রয়েছে বলে অভিযোগ এলাকার লোকজনের। এই ভয় দেখিয়েই এলাকায় দাপিয়ে বেড়াত জামাল। বাড়িতেই বসতো সালিশি সভা। সেখানেই চলত বিচারে। তাঁর কঠোর শাস্তির দাবিতে ইতিমধ্যেই সরব হয়েছেন এলাকার লোকজন।