সোমবার ডেডলাইনের আগেই বৈঠক যাদবপুরে

0
158

বিশ্ববিদ্যালয়ে এক্সিকিউটিভ কাউন্সিল-র বৈঠক ডাকতে সোমবার দুপুর ১টার ডেডলাইন বেধে দিয়েছিল যাদবপুরের আন্দোলনকারীরা। সেই সময়সীমা শেষের দেড় ঘণ্টা আগেই বৈঠক ডেকেছেন বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সোমবার দুপুরে বৈঠকটি হবে। তবে এই বৈঠককে ইসি বৈঠক বলা হচ্ছে না। বৈঠকে যোগ দেওয়ার জন্য ছাত্রছাত্রীদের দুই প্রতিনিধিকেও আমন্ত্রণ জানানো হয়েছে।