
পুজোর পর সপ্তাহের শুরুতেই কলকাতা শোঃ রাজ্যের প্রায় সব বেসরকারি হাসপাতালে কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে। সোম এবং মঙ্গলবার অর্থাৎ ১৪ এবং ১৫ অক্টোবর কলকাতার প্রায় সব বেসরকারি নার্সিংহোম এবং হাসপাতালে পেন ডাউন কর্মসসূহের ডাক দিয়েছেন সিনিয়র ডাক্তাররা।
শনিবার এক বিবৃতিতে জানানো হয়েছে খুব জরুরি অস্ত্রোপচার এবং জরুরি বিভাগ অর্থাৎ ইমার্জেন্সি ছাড়া অন্য সব বিভাগে এই কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে। এরই মধ্যে খবর, এপোলো, ফর্টিসের পর সি কে বিড়লা গ্রুপ অফ হসপিটালস, কোঠারি হাসপাতাল ও উডল্যান্ডস হাসপাতালেও কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে। চিকিৎসকদের তরফে ড. সব্যসাচী মিত্র জানিয়েছেন, আগামী ১৪ ও ১৫ অক্টোবর। এই হাসপাতালগুলিতে নন-এসেনশিয়াল সার্ভিস বন্ধ থাকবে। জরুরি পরিষেবা ও হাসপাতালে ভর্তি করার সুযোগ থাকলেও আউটডোরে ডাক্তার দেখানো যাবে না।
১৫ তারিখের পর থেকে তাঁরা কী করবেন, তা আলোচনা করে জানাবেন চিকিৎসকরা। অনশনরত চিকিৎসকদের দাবিদাওয়া কতটা পূরণ হল , তার উপর নির্ভর করে আগামী দিনের পরিষেবা।
ছবি সৌজন্যে : নিজস্ব
