সোমবার দেশজুড়ে চিকিৎসকদের প্রতিবাদ, রবিতেও অচলাবস্থা

0
265
SOMBAR DESHJURE DOCTOR DER PROTIBAD
SOMBAR DESHJURE DOCTOR DER PROTIBAD
চিকিৎসক খুনে আন্দোলনের ঢেউ রাজ্যের বিভিন্ন হাসপাতালে। এবার দেশজুড়ে আন্দোলনের ডাক দিয়েছে ফেডারেশন অফ রেসিডেন্ট ডক্টর্স অ্যাসোসিয়েশন।
সোমবার দেশের সব হাসপাতালে একাধিক পরিষেবা বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে এই সংগঠন। তবে জরুরি পরিষেবা জারি থাকবে বলে জানিয়েছেন তাঁরা। এদিকে কলকাতা থেকে জেলা রবিবারও বিক্ষোভ আন্দোলন জুনিয়র চিকিৎসকদের । আর জি কর হাসপাতালের পাশাপাশি চিত্তরঞ্জন ন্যাশনাল মেডিক্যাল কলেজ সহ জেলায় জেলায় হাসপাতালগুলোয কর্মবিরতি চালিয়ে যাচ্ছেন জুনিয়র ডাক্তাররা। মালদা মেডিক্যাল কলেজে জুনিযর চিকিৎসকরা শনিবার রাত ১ টা থেকে কর্মবিরতি শুরু করেছেন। একই অবস্থা মেদিনীপুর মেডিক্যাল কলেজ, বাঁকুড়া সম্মিলনী হাসপাতালেও একই ছবি। আন্দোলনকারী চিকিৎসকদের দাবি আরজি করের ঘটনায় অভিযুক্তকে কঠোর শাস্তি সহ সব সরকারি হাসপাতালে চিকিৎসকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। রবিবার আউটডোর বন্ধ, চিকিৎসকের সংখ্যা কম থাকায় সমস্যায় পড়েছেন রোগীরা। যদিও জরুরি বিভাগ চালু রয়েছে। এদিকে জুনিয়র ডাক্তারদের কর্মবিরতির জেরে চিকিৎসা পরিষেবা সচল রাখতে স্বাস্থ্যভবন সমস্ত সরকারি হাসপাতালের চিকিৎসকদের ছুটি বাতিল করেছে। ছুটিতে থাকা  চিকিৎসকদেরও  কাজে যোগ দিতে নির্দেশ দেওয়া হয়েছে।