প্রধানমন্ত্রীর কলকাতা সফরের মূল উদ্দেশ্য ফোর্ট উইলিয়ামে অনুষ্ঠিত হতে চলা যৌথবাহিনী কমান্ডারদের বৈঠক। সোমবার সকালে গুরুত্বপূর্ণ সম্মেলনে অংশ নেবেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং, জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, তিন বাহিনীর সর্বাধিনায়ক সিডিএস অনিল চৌহান। এছাড়া প্রতিরক্ষা প্রতিমন্ত্রী, প্রতিরক্ষা সচিব এবং অন্যান্য মন্ত্রকের সচিবরাও। এর পাশাপাশি উত্তর-পূর্বাঞ্চলের সীমান্ত নিরাপত্তা নিয়ে আলাদা বৈঠক করারও কথা রয়েছে প্রধানমন্ত্রী।
গ্রাম থেকে শহর
News & Much More





