
দাবি পূরণের সোমবারের ডেডলাইন দিয়েছিলেন জুনিয়ররা। আর সেই সোমবারেই রাজ্য সচিবালয় নবান্নে বৈঠকে বসার জন্য জুনিয়র ডাক্তারদের ডেকেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
তবে তিনি জানিয়ছেন ১০ জন প্রতিনিধিই যেন যান। শনিবার দুপুরে অনশনমঞ্চ থেকেই মুখ্যমন্ত্রীকে ফোনে ১০ দফা দাবি পড়ে শোনান দেবাশিস হালদার সহ অন্যান্যরা।
মুখ্যমন্ত্রীর সঙ্গে ফোনে কথা বলার জুনিয়র ডাক্তাররা জানিয়েছেন তাঁর কাছে ভুল বার্তা পৌঁছছে। এজন্য মুখ্যমন্ত্রীর সঙ্গে আলোচনার বসার আবেদন জানান। এরপরেই মুখ্যমন্ত্রী সোমবার বিকেল ৫টায় নবান্নে আলোচনায় বসার জন্য ডাকেন। মুখ্যমন্ত্রী আরও জানিয়েছেন সববিষয় তিনি দেখছেন। শুধুমাত্রা স্বাস্থ্যসচিবের অপসারণের দাবি সরাসরি নাকচ করে দিয়েছেন। মুখ্যমন্ত্রী আশ্বস্ত করে বলেছেন মেডিক্যাল পরীক্ষা যাতে সঠিকভাবে হয় সেজন্য কড়া পদক্ষেপ করা হবে।
