
এ যেন পরীক্ষার রেজাল্ট। সোমবার ২৯৩ কেন্দ্রের ফলঘোষণা। ভাল ফলের আশায় রবিবার সকাল থেকেই মন্দিরে মন্দিরে হত্যে দিচ্ছেন প্রার্থীরা। অগ্নিমিত্রা পাল থেকে লক্ষ্মণ ঘোড়ুই, শঙ্কর ঘোষ থেকে নীলাদ্রি শেখর দানা।
ভোটগণনার আগে নিজের বিধানসভার কালীমন্দিরে পুজো দিয়েছেন অগ্নিমিত্রা পাল। জেতার ব্যাপারে নিশ্চিত বলে জানিয়েছেন বিজেপি প্রার্থী অগ্নিমিত্রা। শিবমন্দিরে পুজো দিয়েছেন দুর্গাপুর পশ্চিমের বিজেপি প্রার্থী লক্ষ্মণ ঘোড়ুই। শিলিগুড়ির কালীমন্দিরে গিয়েছিলেন বিজেপি প্রার্থী শঙ্কর ঘোষও।
বিজেপি প্রার্থী নীলাদ্রিশেখর দানা, দিব্যেন্দু অধিকারী। ভাল ফলের আশায় পুজো দিতে মন্দিরে গিয়েছিলেন ময়নার বিজেপি প্রার্থী অশোক দিন্দা, পাঁশকুড়ার সুব্রত মাইতিও। কালীমন্দিরে পুজো দিয়েছেন সিউড়ির বিজেপি প্রার্থী জগন্নাথ চট্টোপাধ্যায়।
