গ্রাম থেকে শহর
News & Much More

29 C
Kolkata
29 C
Kolkata
More
    Home Newsdesk সোমে সব পুরসভাকে নিয়ে বৈঠকে মুখ্যমন্ত্রী, বাদ তাহেরপুর-ঝালদা

    সোমে সব পুরসভাকে নিয়ে বৈঠকে মুখ্যমন্ত্রী, বাদ তাহেরপুর-ঝালদা

    0
    233
    SOMBAR SOB PUROSOVA K NIYE BOITHAK CM
    SOMBAR SOB PUROSOVA K NIYE BOITHAK CM

    রাজ্যের সব পুরসভার মেয়র, চেয়ারম্যান-চেয়ারপার্সনদের সোমবার নবান্নে বৈঠকে বসছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ডাকা হয়েছে পুর উন্নয়নের সঙ্গে যুক্ত আধিকারিকদেরও।

    লোকসভা ভেটে ১২১ পুরসভার মধ্যে ৬৭টিতে এগিয়ে রয়েছে বিজেপি। অন্যদিকে কলকাতা পুরসভার ১৪৪ ওয়ার্ডের মধ্যে ৪৫টি ওয়ার্ডে এগিয়ে রয়েছে বিজেপি। পুর পরিষেবায় কোথায় ঘাটতি রয়েছে, তা নিয়ে আলোচনা হবে বৈঠকে। পাশাপাশি লোকসভা ভোটে বিভিন্ন পুর এলাকায় তৃণমূল কেন পিছিয়ে রয়েছে তা নিয়ে আলোচনা হতে পারে বলে সূত্রের খবর। তবে এই বৈঠকে ডাকা হয়নি ঝালদা এবং তাহেরপুর পুরসভাকে। এই বৈঠকে ব্যতিক্রমীভাবে হাওড়া পুরসভার এলাকার ৫ বিধায়ককে ডাকা হয়েছে। যেহেতু হাওড়ায় নির্বাচিত পুরবোর্ড নেই, তাই নির্বাচিত বিধায়কদের দিয়ে পুর এলাকার কাজ করাতে চাইছে রাজ্য।