
জয়ন্ত সিং গ্রেফতার হতেই সৌগত রায়কে হুমকি ফোনের অভিযোগে কড়া বার্তা দিয়েছেন ফিরহাদ হাকিম। তিনি বলেছেন হুমকি দিয়ে কোনও লাভ নেই। ৩৪ বছর ধরে সিপিএমের হুমকির বিরুদ্ধে লড়াই করেছেন।
বিজেপির বিরুদ্ধেও লড়াই করছেন। এসব তাই আর পরোয়া করেন না বলে জানিয়েছেন ফিরহাদ হাকিম। সিপিএমের আমলে তাদের ৫০ হাজার দলীয় কর্মীর মৃত্যু হয়েছে। বিজেপি এই কাজ করলেও লড়াই ছাড়বেন না। অন্যায়ের বিরুদ্ধে তৃণমূলের লড়াই চলবে।









