সৌমিত্রর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা 

0
953
Arrest warrant against Soumitra
Arrest warrant against Soumitra
বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছে বিধাননগরের এমপি, এমএলএ কোর্ট। ২০২৩ সালে সোনামুখী থানা এলাকায় একটি অশান্তির ঘটনায় হিংসা ছড়ানো, মারধর, শ্লীলতাহানি-সহ এক ধারায় মামলা হয় সৌমিত্র খাঁর বিরুদ্ধে।
তদন্ত করে চার্জশিটও পেশ করে পুলিশ। সেই মামলায় সৌমিত্র খাঁকে চারবার বার এমপি, এমএলএ কোর্টে হাজিরা দিতে বলা হলেও প্রতিবার হাজিরা এড়িয়েছেন তিনি। ভোট পরবর্তী হিংসায় আক্রান্তদের উদ্ধারের কাজে ব্যস্ত থাকায় হাজিরা দিতে পারছেন না বলে আদালতে জানিয়েছে তাঁর আইনজীবী। একাধিক বার হাজিরা এড়ানোর সৌমিত্রর উপর ক্ষুব্ধ আদালত। ৯ জুলাই ফের তাঁকে হাজিরা দিতে বলা হয়েছে। হাজিরা এড়ালে তাঁকে গ্রেফতারের নির্দেশ দিয়েছে আদালত।