গ্রাম থেকে শহর
News & Much More

33 C
Kolkata
33 C
Kolkata
More
    Home Newsdesk সৌমেন্দুর মিছিলে বোমা ছোঁড়ার অভিযোগ

    সৌমেন্দুর মিছিলে বোমা ছোঁড়ার অভিযোগ

    0
    266
    FIR against Soumendu Adhikari news 17.02.2021
    FIR against Soumendu Adhikari news 17.02.2021

    কাঁথির বিজেপি প্রার্থী সৌমেন্দু অধিকারীর প্রচার মিছিল লক্ষ্য করে বোমা হামলার অভিযোগ ঘিরে উত্তেজনা ছড়িয়েছে। বিজেপির অভিযোগ তৃণমূলের দুষ্কৃতীরা ভগবানপুর ২ নম্বর ব্লকের আড়গোয়াল থেকে ইটাবেড়িয়া যাওয়ার সময় সৌমেন্দু অধিকারীর রোড শো-র ওপর বোমা ছোড়া হয় বলে অভিযোগ।

    আচমকা বোমার আওয়াজে হুলস্থূল পড়ে যায়। ঘটনার প্রতিবাদে রাস্তায় গাছের গুঁড়ি ফেলে অবরোধ শুরু করেন বিজেপি কর্মীরা। সৌমেন্দু অধিকারীর বক্তব্য ভোটে হারবে বুঝতে পেরে আতঙ্কের পরিবেশ তৈরি করছে তৃণমূল। এদিকে বীরভূমের নলহাটিতে বিস্ফোরণে জখম হয়েছে ক্লাস সিক্সের ছাত্র। পরিবার সূত্রে খবর স্কুল ছুটি থাকায় বাড়ির পাশে খেলছিল শামিম রেজা। আচমকাই বিকট শব্দে কেঁপে ওঠে এলাকা। শব্দ শুনে পরিবারের লোকজন গিয়ে রক্তাক্ত অবস্থায় শামিমকে উদ্ধার করে রামপুরহাট হাসপাতালে নিয়ে যায়। সেখানেই ভর্তি রয়েছে শামিম। যদিও পরিবারের দাবি তিনটে চকোলেট বোমা একসঙ্গে বেঁধে ফাটাতে গিয়েই জখম হয়েছে শামিম