
রাতের অন্ধকারে বাড়িতে ঢুকে স্কুলছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠেছে প্রতিবেশীর বিরুদ্ধে। এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে দক্ষিণ ২৪ পরগনার কাকদ্বীপে।
নির্যাতিতা ছাত্রীর অভিযোগ, সম্প্রতি রাতের বেলায় নিজের ঘরে ঘুমোচ্ছিল সে। সেইসময় চিলেকোটা দিয়ে তার ঘরে ঢুকে অভিযুক্ত প্রতিবেশী তাঁকে ধর্ষণের চেষ্টা করে। যদিও ছাত্রীর পাল্টা প্রতিরোধ ও চিৎকারে সেখান থেকে পালিয়ে যায় অভিযুক্ত। স্থানীয় একটি স্কুলে একাদশ শ্রেণিতে পড়ে ওই ছাত্রী। এই ঘটনার পর আতঙ্কিত ছাত্রী স্কুলে যেতে ভয় পাচ্ছে। পুলিশ সূত্রে খবর, অভিযুক্ত প্রতিবেশী উত্তর চব্বিশ পরগনা হালিশহর থেকে এসে স্ত্রী এবং সন্তান নিয়ে থাকতো ওই স্কুলছাত্রীর বাড়ির এলাকার তাঁর মামার বাড়িতে। পরিবার সূত্রে খবর, অভিযুক্তের বিরুদ্ধে কাকদ্বীপের হারুডপয়েন্ট কোস্টাল থানায় লিখিত অভিযোগ করার পর পুলিশ পকসো মামলা রুজু করে তদন্ত শুরু করেছে।
