স্কুলের পথে দুর্ঘটনায় শিশুর মৃত্যু, আহত বাবা, ধুন্ধুমার বীরভূমে

0
134

স্কুলে যাওয়ার পথে পাথরবোঝাই লরির তলার পিষ্ট হয়েছে ছেলে। আহত হয়েছেন বাবা। ঘটনার পরেই ধুন্ধুমার বীরভূমের রাজগ্রাম। উত্তেজিত জনতা দুর্ঘটনাস্থলের পাশে থাকা টোল প্লাজায় ভাঙচুর চালায়। আগুন ধরিয়ে দেওয়া হয় পাথর খাদানের অফিসে। রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করে স্থানীয়রা। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিশাল পুলিশ বাহিনী এলাকায় পৌঁছয়।