
পুলিশই ভয় দেখিয়ে সন্দেশখালির স্টিং অপারেশন করিয়েছে। বিস্ফোরক অভিযোগ করেছেন সুকান্ত মজুমদার।
বিজেপির রাজ্য সভাপতিকে অপ্রাপ্তবযস্ক রাজনীতিবিদ বলে পাল্টা আক্রমণ করেছেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। অন্যদিকে সুকান্ত মজুমদারের দাবি সাংবাদিককে সামনে রেখে পুলিশকে দিয়ে স্টিং অপারেশন করানো হয়েছে। সুকান্ত মজুমদার আরও দাবি করেছেন প্রথম এই ভিডিও পোস্ট হয়েছিল পুলিশের এক্স হ্যান্ডেল থেকে মাস্কিং করে। পুলিশকে হুঁশিয়ারি দিয়ে বিজেপির রাজ্য সভাপতি বলেছেন যে পুলিশ অফিসার এবং তাঁর টিম এই চক্রান্তের পিছনে রযেে তারা বাঁচবে না। আইনের আওতায় এনে সবাইকে জেলে পাঠানো হবে। এদিকে সুকান্ত মজুমদারের এই মন্তব্যে রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বলেছেন অপ্রাপ্তবয়স্কদের মত কথা বলছেন বিজেপির রাজ্য সভাপতি। চন্দ্রিমা ভট্টাচার্য -র দাবি বিজেপির মণ্ডল সভাপতি তো নিজেই স্বীকার করেছেন যাঁকে দেখা গিয়েছে সেটা তিনি। গলাও তাঁর। তাহলে কিভাবে বানানো হল। তাঁর কথায় বিজেপি এখন সবকিছুতে এআই দেখছে।
