গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Newsdesk স্টেশনের কুলিরা ২১ পল্লির পুজোয়

    স্টেশনের কুলিরা ২১ পল্লির পুজোয়

    0
    135

    কলকাতার সেরা পুজোগুলোর মধ্যে অন্যতম ২১ পল্লির দুর্গাপুজোর উদ্বোধন করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবছর ৭৮ তম বর্ষে পড়েছে বালিগঞ্জের ২১ পল্লি।

    তাদের এবারের ভাবনা সংবহন থিমে। ২১ পল্লির দুর্গাপুজোর উদ্বোধনে গিয়ে ২১ জুলাইয়ের স্মরণ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেছেন, ২১ তারিখ তার জীবনে প্রতিমুহূর্তে জড়িয়ে। প্রত্যেক বছরের মতন এবছরও ২১ পল্লির পুজো উদ্বোধন করতে গিয়ে ক্যানভাসে তুলির টানে ফুটিয়ে তুলেছেন দেবী দুর্গার চোখ আর ফুল। এটাই ২১ পল্লির উপরি পাওনা। বৃহস্পতিবার উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ২১ পল্লির সভাপতি সুরেশ শেঠিয়া, সহ সভাপতি অনুরাগ চিরিমার, থিমশিল্পী সৌরজিৎ ব্যানার্জি সহ পুজো কমিটির সদ্যসরা। ৭৮ তম বর্ষে মণ্ডপ সেজে উঠেছে সংবহন থিমে। সারা মণ্ডপ জুড়ে কুলির জীবন ধরনের ভাবনা। রেল স্টেশনের খুঁটিনাটি ফুটিয়ে তোলা হয়েছে। সঙ্গে ব্যাকগ্রাউন্ড মিউজিক প্রাণ জুড়েছে মণ্ডপ সজ্জায়। রেল স্টেশন , ওভার ফুট ব্রিজ, ওয়েটিং চেয়ার, মাল পত্র সহ বিজ্ঞাপনের পোস্টার দর্শকদের সামনে তুলে ধরেছে ২১ পল্লি। মণ্ডপ ঢোকার মুখেই বলিউডের শাহেনশাহ অমিতাভ বচ্চনের বড় কাটআউট থিমের অংশ হিসাবে ব্যবহার করে জানিয়েছেন সভাপতি সুরেশ শেঠিয়া।