স্ত্রীকে অ্যাসিড ছুঁড়ে গ্রেফতার স্বামী 

0
227
Husband arrested for throwing acid on wife
Husband arrested for throwing acid on wife
স্ত্রীর উপর অ্যাসিড হামলার অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে উত্তর ২৪ পরগনার কাঁকিনাড়ায়।
পুলিশ সূত্রে খবর, আক্রান্ত মহিলা রূপা রায়কে সঙ্গে সঙ্গে নিয়ে যাওয়া হয়েছে ভাটপাড়া স্টেট জেনারেল হাসপাতালে। আপাতত সেখানেই চিকিৎসাধীন তিনি। ঘটনাও অভিযুক্ত স্বামী রাজা রায়কে গ্রেফতার করেছে পুলিশ। স্থানীয় সূত্রে খবর, কাঁকিনাড়ার নারায়ণপুর অঞ্চলের বাসিন্দা রূপা রায় শনিবার রাতে কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে স্বামী রাজা রায়ের সঙ্গে দেখা হয়েছিল। দীর্ঘ দিন ধরে তাঁদের বিবাহবিচ্ছেদের মামলা আদালতে বিচারাধীন। অভিযোগ, প্রায়ই রাতে মহিলা বাড়ি ফেরার সময়ে তাঁর পথ আটকাতেন অভিযুক্ত। নানা ভাবে স্ত্রীকে হেনস্থাও করতেন। শনিবার অ্যাসিড নিয়ে এসেছিলেন স্ত্রীকে মারার জন্য। অ্যাসিড ছোড়ার পর এলাকার লোকজন অভিযুক্তকে ধরে ফেলেন। তাঁকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।