
স্ত্রীর মাথায় ধারাল অস্ত্রের কোপ দিয়ে খুনের অভিযোগ উঠেছে স্বামীর বিরুদ্ধে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে হুগলির জাঙ্গিপাড়া থানা ধীবপুর এলাকায়।
পুলিশ সূত্রে খবর, মৃতা বছর ৬০-র আমিনা বেগম। অভিযুক্ত স্বামী আজেম হোসেন পলাতক। পুলিশ সূত্রে খবর, মৃতার স্বামী আজেম হোসেন শুক্রবার রাতে ধারালো অস্ত্র নিয়ে আক্রমণ করে তাঁর স্ত্রী আমেনাকে। রক্তাক্ত অবস্থায় বাড়ির মেঝেতেই লুটিয়ে পড়েন আমেনা। গভীর রাতের এই ঘটনা টের পাননি অন্য ঘরে থাকা পরিবারের বাকি সদস্যরা। খুনের ঘটনা প্রকাশ্যে আসে শনিবার সকালে। খবর দেওয়া হয় পুলিশে। ঘটনাস্থলে জাঙ্গিপাড়া থানার পুলিশ পৌঁছে দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। ঘটনার তদন্ত শুরু করছে পুলিশ।








