স্ত্রীকে খুন স্বামীর, দাদার হাতে ভাই

0
267
Wife killed by husband brother by grandfather
Wife killed by husband brother by grandfather
স্ত্রীকে ছুরি দিয়ে গলা কেটে খুন করে অ্যাসিড খেয়ে আত্মহত্যার চেষ্টা স্বামীর। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে নিশ্চিন্দা থানার অন্তর্গত সাপুইপাড়া রবীন্দ্রপল্লিতে।
পুলিশ সূত্রে খবর, মৃত স্ত্রীর নাম সমিরানী সরকার। অভিযুক্ত স্বামীর নাম শম্ভু সরকার। জানা গিয়েছে, বিয়ের পর থেকেই গত তিন বছর ধরে স্বামী-স্ত্রীর মধ্যে গণ্ডগোল চলছিল। এরপরই মঙ্গলবার সকালে ঝগড়ার সময় অভিযুক্ত শম্ভু অস্ত্র দিয়ে স্ত্রীর গলায় কোপ মারে। ঘটনাস্থলেই মৃত্যু হয় স্ত্রী সমীরানী সরকারের। পুলিশ এসে দেহটিকে উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে। খুনের মামলা শুরু করেছে পুলিশ। এদিকে জমি জায়গা নিয়ে বিবাদের জেরে দাদার হাতে ভাই খুন। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে লালগোলার শীতেশনগর এলাকায়। পুলিশ সূত্রে খবর, নিহতের নাম হাজিকুল সেখ। জানা গিয়েছে,জমি জায়গা নিয়ে ভাইয়ে-ভাইয়ে পুরনো বিবাদ চলছিল। সোমবার সকালে হাজিকুল সেখকে হাঁসুয়ার কোপ মারে তার ভাই খায়ের সেখ। এরফলে ঘটনাস্থলেই মৃত্যু হয় হাজিকুলের। গোটা ঘটনার তদন্ত শুরু করেছে।