স্ত্রীর সামনে স্বামীকে খুন রিকশাচালকের 

0
369
Rickshaw driver killed husband in front of wife
Rickshaw driver killed husband in front of wife
জলমগ্ন রাস্তা পার হওয়া নিয়ে অশান্তির জেরে অন্তঃসত্ত্বা স্ত্রীর সামনে স্বামীকে কুপিয়ে খুনের অভিযোগ উঠেছে রিকশাচালকের বিরুদ্ধে।
এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে হাওড়ার গোলাবাড়ি থানার কাপুরগলি এলাকায়। ইতিমধ্যে অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে, সকাল থেকেই বৃষ্টি হচ্ছিল গোলাবাড়ি এলাকায়। বৃষ্টির মধ্যে অন্তঃসত্ত্বা স্ত্রীকে নিয়ে ডাক্তারের কাছে যাওয়ার জন্য রিকশাভাড়া করেন স্থানীয় বাসিন্দা মহম্মদ দুলারা। তাঁর বাড়ির সামনে গলিতে বৃষ্টির জল জমে যাওয়ায় রিকশাচালককে বলেছিলেন পার করিয়ে দিতে। কিন্তু মহম্মদ জুগনু নামে ওই রিকশাচালক তাতে রাজি না হননি। অভিযোগ, তখন আচমকাই ছুরি বার করে দুলারার পেটে ঢুকিয়ে দেন ওই রিকশাচালক। দুলারার স্ত্রীর চিৎকারে স্থানীয়েরা ছুটে এসেছিলেন। যুবককে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে হাওড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসক।