
স্থিতিশীল রয়েছেন মুকুল রায়, পাশাপাশি চিকিৎসায় সারা দিচ্ছেন তিনি। এমনটাই জানিয়েছেন চিকিৎসকরা। তবে এখনও অক্সিজেন দেওয়া হচ্ছে তাঁকে।
হাসপাতালের আইটিইউতেই রয়েছেন মুকুল রায়। নির্দিষ্ট সময় পর স্ক্যান করে দেখা হয়েছে, অভ্যন্তরীণ রক্তক্ষরণ হয়েছে কি না। চিকিৎসকেরা মনে করছেন, প্রাক্তন কেন্দ্রীয়মন্ত্রীর এ রকম অবস্থা থাকলে বা এ ভাবে উন্নতি হলে আইটিইউ থেকে সরিয়ে কেবিনে রাখার পরিস্থিতি তৈরি হতে পারে। কলকাতার বাইপাসের ধারের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন মুকুল রায়। তাঁর চিকিৎসার দায়িত্বে রয়েছে বিশেষ মেডিক্যাল দল। গত বুধবার মুকুলের মস্তিষ্কে অস্ত্রোপচার হয়েছে। তার পরেও সঙ্কটজনক অবস্থায় ছিলেন তিনি। হাসপাতাল সূত্রে খবর, রবিবার মুকুলের শারীরিক অবস্থা উন্নতির পথে।পরিবার সূত্রে খবর, গত বুধবার রাত সাড়ে ৯টা নাগাদ কাঁচরাপাড়ায় নিজের বাড়িতে বাথরুমের সামনে পড়ে গিয়ে চোট পান মুকুল রায়।
