
স্পিকারের ক্ষমতা নিয়ে লোকসভায় বাকযুদ্ধে জড়ালেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ও সমাজবাদী পার্টির সাংসদ অখিলেশ যাদব। অখিলেশ যাদব অভিযোগ করেছেন, লোকসভার স্পিকার ওম বিড়লার অধিকার খর্ব করা হচ্ছে। বিরোধীদের তার পক্ষে লড়াই করতে হবে।
স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের এক বক্তব্যের তীব্র প্রতিক্রিয়া টেনেছেন অখিলেশ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী এই কথার তীব্র প্রতিবাদ করে বলেন, এটা চেয়ারের অপমান। স্পিকারের অধিকার বিরোধী দলের নয়, পুরো হাউসের। ওম বিড়লা পরে অখিলেশ যাদবকে বলেন, তিনি এবং হাউসের অন্যান্য সদস্যদের চেয়ারম্যানের বিষয়ে মন্তব্য করা উচিত নয়। স্পিকার বলেন, এটা তাঁর প্রত্যাশা, চেয়ারে বসে কোনও ব্যক্তিগত মন্তব্য করা উচিত নয়। ওয়াকফ বোর্ডের আইনের বিরোধিতা করে অখিলেশ যাদব বলেছিলেন, লোকসভা নির্বাচনে ধাক্কা খেয়েছে বিজেপি। এখন কিছু সমর্থকদের খুশি করতে বিজেপি এই আইন এনেছে।








