গ্রাম থেকে শহর
News & Much More

32 C
Kolkata
32 C
Kolkata
More
    Home Newsdesk স্পিকার পদ নিয়ে বিজেপি-টিডিপি টানাপোড়েন 

    স্পিকার পদ নিয়ে বিজেপি-টিডিপি টানাপোড়েন 

    0
    124
    BJP TDP tussle over Speaker post
    BJP TDP tussle over Speaker post
    প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মন্ত্রিসভার পর এবার  স্পিকার পদ নিয়ে টানাপোড়েন শুরু হয়েছে।সূত্রের খবর, বিজেপি চাইছে এই পদে বসুক অন্ধ্রপ্রদেশের বিজেপি সভাপতি দগ্গুবতী পুরন্দেশ্বরী।
    অন্যদিকে, এনডিএ জোটের শরিক টিডিপি চাইছে তাদের দলের কোনও সদস্যকে দেওয়া হোক গুরুত্বপূর্ণ এই পদ। নরেন্দ্র মোদীর মন্ত্রিসভার ভাগাভাগিতে টিডিপির তরফে আগেই বিজেপির কাছে প্রস্তাব দেওয়া হয়েছিল ৪ মন্ত্রী ও লোকসভা স্পিকারের পদ। যদিও চারের পরিবর্তে ২টি মন্ত্রক দেওয়া হয়েছে টিডিপিকে। রামমোহন নায়ডু পূর্ণমন্ত্রী এবং চন্দ্রশেখর পেম্মাসানি প্রতিমন্ত্রী হয়েছেন।এবার টিডিপি চাইছে স্পিকার পদ দেওয়া হোক তাদের। তবে এই পদে বিজেপির প্রথম পছন্দ অন্ধ্রপ্রদেশের বিজেপি সভাপতি দগ্গুবতী পুরন্দেশ্বরী। সূত্রের খবর, এই পদ কোনওভাবেই হাতছাড়া করতে নারাজ বিজেপি। বিজেপির তরফে স্পিকার পদের মুখ হিসেবে উঠে আসা দগ্গুবতী পুরন্দেশ্বরী ২০২৩ সাল থেকে অন্ধ্রপ্রদেশ বিজেপির সভাপতি। এমনকী তেলেগু দেশম পার্টির প্রতিষ্ঠাতা এনটিআর-এর কন্যা তিনি। একটা সময়ে চন্দ্রবাবু নায়ডুর সঙ্গে দূরত্ব থাকলেও ২০২৪-এর লোকসভা নির্বাচনে রাজ্যে টিডিপি ও জনসেনার সঙ্গে বিজেপির জোটে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন দগ্গুবতী পুরন্দেশ্বরী।