স্পেনের ডিজিটাল রূপান্তরে অবদান ভারতীয়দের : মোদী  

0
132

ভারতের তরুণ প্রজন্ম স্পেনের সবুজ ও ডিজিটাল রূপান্তরে অবদান রাখছে। স্পেনের প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

সোমবার গুজরাটের ভদোদরায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সঙ্গে স্পেনের প্রেসিডেন্ট পেদ্রো সানচেজ টাটা অ্যাডভান্সড সিস্টেমস লিমিটেডের উদ্বোধন করেছেন ৷

টাটা ও এয়ারবাসের যৌথ উদ্যোগে সেখানে সি-২৯৫ এয়ারক্রাফ্ট তৈরি হবে ৷ এরপরে লক্ষ্মী বিলাস প্রাসাদে স্পেনের প্রেসিডেন্ট পেদ্রো সানচেজের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।বৈঠকে প্রধানমন্ত্রী বলেছেন, মানুষের সঙ্গে মানুষের যোগাযোগ ভারত-স্পেন সম্পর্কের একটি শক্তিশালী ভিত। দীপাবলি আলো, উদ্দীপনা, আনন্দ, শক্তি এবং নতুন শুরুর প্রতীক। একইভাবে স্পেনের প্রেসিডেন্টের ভারত সফর দুই দেশের সম্পর্কের মধ্যে নতুন শক্তি ও উদ্দীপনা সঞ্চার করেছে। ক্রমবর্ধমান জন-মানুষের সম্পর্কের পরিপ্রেক্ষিতে, এই বছর ভারত স্পেনের বার্সেলোনায় একটি নতুন কনস্যুলেট খুলেছে। ভারতও বেঙ্গালুরুতে স্পেনের একটি নতুন কনস্যুলেট খোলার সিদ্ধান্তকে স্বাগতজানায়। অন্যদিকে স্পেনের প্রেসিডেন্ট বলেছেন, তাঁর এই সফর ভারত-স্পেনের দ্বিপাক্ষিক সম্পর্ককে শক্তিশালী করবে। জলবায়ু জরুরি অবস্থা, দারিদ্র্য ও বৈষম্যের বিরুদ্ধে লড়াইয়ের জন্য বিশ্বের রাষ্ট্রনেতাদের প্রচেষ্টা এবং রাজনৈতিক সদিচ্ছা প্রয়োজন। এই সমস্যাগুলির মোকাবিলায় ভারতের প্রভাব এবং নেতৃত্ব অপরিহার্য।

ছবি  সৌজন্যে : এক্স