স্পেশ স্টেশন- গগনযান, কলকাতায় স্পষ্ট করলেন আপ্লুত শুভাংশু

0
119

কলকাতায় এসে দেশের ভবিষ্যৎ মহাকাশ পরিকল্পনার কথা শোনালেন অ্যাস্ট্রোনট শুভাংশু শুক্লা। বুধবার কলকাতায় এসেছেন দেশের গর্ব শুভাংশু। ইন্ডিয়ান সেন্টার ফর স্পেস ফিজিক্স, মিউজিয়াম অফ অ্যাস্ট্রনমি অ্যান্ড স্পেস সায়েন্সের অনুষ্ঠানে যোগ দিয়েছিলেন তিনি। ছাত্র ছাত্রীদের মুখোমুখি হয়েছিলেন অ্যাস্ট্রোনট শুভাংশু শুক্লা। সেখানেই মহাকাশে কাটানো দিনগুলোর অভিজ্ঞতার কথা তুলে ধরেছেন তিনি। মহাকাশ থেকে ভারতকে কেমন লাগে সেই প্রশ্নে শুভাংশুর জবাব সারে জাহাসে আচ্ছা।