গ্রাম থেকে শহর
News & Much More

30 C
Kolkata
30 C
Kolkata
More
    Home Kolkata স্বরূপের বিরুদ্ধে ২৩ কোটির মানহানির মামলা পরিচালকদের

    স্বরূপের বিরুদ্ধে ২৩ কোটির মানহানির মামলা পরিচালকদের

    0
    206
    দীপাবলির আগে ফের উত্তপ্ত টলিউড। ২৩৩ জন পরিচালক ফেডারেশন সভাপতি স্বরূপ বিশ্বাসের বিরুদ্ধে ২৩ কোটি টাকার মানহানি মামলা দায়ের করেছেন।
    একই কথা জানিয়েছেন কমিটির এগজিকিউটিভ বডির অন্যতম সদস্য পরমব্রত চট্টোপাধ্যায়ও। স্বরূপ পুজোর আগে এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, বাংলা বিনোদন দুনিয়ায় যৌন হেনস্থাকারীদের ৬০ শতাংশ ছবির পরিচালক। সেই সময়েই সংগঠনের অন্তর্ভুক্ত পরিচালকেরা এই বক্তব্যের তীব্র প্রতিবাদ জানান। মানহানি মামলা দায়ের করার কথাও বলেন। ফেডারেশনের সভাপতি সুব্রত আরও বলেছেন, কোনও সংগঠন এই রকম পদক্ষেপ করতে পারে না। পরিচালকেরা এক জোট হয়ে ব্যক্তিগত স্তর থেকে এই পদক্ষেপ করেছেন।
    তাঁর মতে, মামলা দায়ের হয়েছিল আগেই। সোমবার রাতে সেই কাগজ হাতে পান মামলা দায়েরকারীরা।
    ছবি  সৌজন্যে : এক্স