স্বাধীনতা দিবসে পতকা তুলে পদত্যাগ করুন মমতা : শুভেন্দু 

0
211
Raise the flag on Independence Day and resign Mamata Subhendu
Raise the flag on Independence Day and resign Mamata Subhendu
স্বাধীনতা দিবসে পতাকা তুলে মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে পদত্যাগ করার দাবি তুলেছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। একইসঙ্গে হঁশিয়ারি দিয়ে তিনি বলেছেন, আরজি কর কাণ্ডের ন্যায় চেয়ে শুরু হওয়া আন্দোলন দ্রুত থামবে না।
শুভেন্দু বলেছেন, কলকাতা পুলিশ কমিশনার বিনীত গোয়েল অন রেকর্ড এটাকে সুইসাইড কেস বলে তদন্তের আগেই ইতি টেনে দিয়েছিল। এটা তো ভয়ঙ্কর অপরাধ। পুলিশ মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই এই কাজ করেছেন তিনি। তিনি আরও বলেছেন, ইতিমধ্যেই অনেক প্রমাণ মুছে ফেলা হয়েছে। সিবিআই-এর উদ্দেশে তাঁর মন্তব্য, অবিলম্বে বিনীত গোয়েল, ডাঃ এসপি দাস এবং ডাঃ সন্দীপ ঘোষকে আটক করা হোক। তাঁর দাবি, গোটা স্বাস্থ্য দফতর অলিখিত চালান এসপি দাস। তিনি মুখ্যমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক। তাঁরই হাত সন্দীপ ঘোষদের মাথায় আছে বলেও অভিযোগ শুভেন্দুর। আরজি করের ইস্যুতে বাংলার মানুষকে রাজনৈতিক পতাকা ছেড়ে রাস্তায় নামার আহ্বান জানিয়েছেন শুভেন্দু। তিনি জানিয়েছেন, বিজেপির তরফ থেকে এই ঘটনার প্রতিবাদে ধর্নাতেও বসা হবে। একই সঙ্গে, আমজনতাকে তাঁর বার্তা সকলে একত্রে নবান্ন অভিযান করতে হবে, আসল দোষী মমতা বন্দ্যোপাধ্যায়কে উৎখাত করতে।