স্বাস্থ্যভবন অভিযানে আটক শুভেন্দু-শমীক

0
217
samik sukanta arrested
samik sukanta arrested

স্বাস্থ্যভবন অভিযানে প্রথমে আটক শুভেন্দু অধিকারী, শমীক ভট্টাচার্যরা। পুলিশ শুভেন্দু অধিকারীকে প্রিজন ভ্যানে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করলে গাড়ির সামনে বসে পড়েন বিজেপি কর্মীরা।

প্রিজন ভ্যানের মাথায় উঠে পড়েন বিজেপি কমীরা। এর বেশকিছুক্ষণ শুভেন্দু অধিকারী, শমীক ভট্টাচার্যদের বিধাননগর পূর্ব থানায় নিয়ে যাওয়া হয়। বাইরে তখন বিজেপি কর্মীদের স্লোগানে সরগরম থানা চত্বর। স্বাস্থ্যভবন অভিযানের প্রথম দিকেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, শমীক ভট্টাচার্যদের আটক করে পুলিশ। প্রিজন ভ্যানে করে বিধাননগর পূর্ব থানায় নিয়ে যাওয়া হয়। থানায় ভিতরে বসে পড়েন শুভেন্দু অধিকারীরা। তখন বাইরে বিক্ষোভে ফেটে পড়েছে বিজেপি কর্মীরা। প্রায় দেড় ঘণ্টা পর শুভেন্দু অধিকারীদের ছেড়ে দেয় পুলিশ। এরপর বাইরে বেরিয়ে শুভেন্দু অধিকারী বলেছেন পুলিশ বর্বরোচিত আক্রমণ করেছে। এভাবে আন্দোলনকে দমানো যাবে না। রাজ্যজুড়ে থানা ঘেরাও করবে বিজেপি।