গ্রাম থেকে শহর
News & Much More

35 C
Kolkata
35 C
Kolkata
More
    Home Newsdesk স্বাস্থ্যমন্ত্রকের বাইরে ওপিডি প্রতিবাদীদের

    স্বাস্থ্যমন্ত্রকের বাইরে ওপিডি প্রতিবাদীদের

    0
    136
    OPD protesters outside the Ministry of Health
    OPD protesters outside the Ministry of Health

    আর জি কর মেডিক্যাল কলেজে তরুণী চিকিৎসকের ধর্ষণ এবং খুনের  অভিনব প্রতিবাদের ডাক দিয়েছেন দিল্লির রেসিডেন্ট চিকিৎসকরা। তাঁরা এবার স্বাস্থ্যমন্ত্রকের ভবনের সামনে প্রতীকী ওপিডি পরিষেবা দেওয়া শুরু করেছেন।

    সোমবার দিল্লির নির্মাণ ভবনের সামনে বেশ কয়েকজন চিকিৎসক ছিলেনও। রোগীদের জন্য চিকিৎসা করেছেন তাঁরাই। চিকিৎসকদের বিবৃতিতে জানানো হয়েছে, আন্দোলন-প্রতিবাদ সত্ত্বেও সুবিচার মিলছে না। সেই কারণেই প্রতিবাদ জানানোর এই পন্থা বেছে নেওয়া হয়েছে। রাজধানীর বুকে নির্মাণ ভবনের সামনে পথে বসেই তাঁরা চিকিৎসা করেছেন। স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তার অবস্থা কতখানি বেহাল, সেই ছবি তুলে ধরতেই এমন প্রতিবাদের সিদ্ধান্ত। যেহেতু মানুষের সেবা করার শপথ নিয়ে তাঁরা কর্মক্ষেত্রে এসেছেন, সেই কথা মাথায় রেখেই প্রতীকী ওপিডির ব্যবস্থা করেছেন দিল্লির চিকিৎসকরা। তাঁদের একটাই দাবি, চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের নিরাপত্তা সুনিশ্চিত করে বিশেষ আইন আনতে হবে সরকারকে। নির্মাণ ভবনের সামনে যেন চিকিৎসা করার সমস্ত পরিকাঠামোর ব্যবস্থা রাখা যায়, সরকারের কাছে সেই আবেদনও জানিয়েছেন চিকিৎসকরা। এর আগে,দিল্লির রেসিডেন্ট চিকিৎসকদের অ্যাসোসিয়েশনের তরফে একটি বিবৃতি জারি করে বলা হয়, হাসপাতাল নয়,বরং পথে বসে মানুষের সেবা করবেন তাঁরা। কারণ লাগাতার আন্দোলন সত্ত্বেও বিচার পাননি আর জি করের নির্যাতিতা।তাই চিকিৎসকদের ধর্মঘট চালিয়ে যাওয়া হবে। মেডিক্যাল কলেজের পঠনপাঠন থেকে শুরু করে ওপিডি পরিষেবা-সমস্ত কিছুই বন্ধ রাখা হবে। তবে এমারজেন্সি পরিষেবাগুলো চলবে হাসপাতালে।