
স্বাস্থ্যমন্ত্রী মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবিতে বিধানসভায় ধর্নায় বসেছেন বিজেপি বিধায়করা।
যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় প্রাক্তন না হচ্ছেন, ততদিন লড়াই চলবে বলে হুঁশিয়ারি দিয়েছেন শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন আগামী সপ্তাহে নবান্ন, রাজভবন এবং স্বাস্থ্যভবনে গিয়ে স্বাস্থ্যমন্ত্রী, মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি জানাবেন বিজেপি বিধায়করা। আরজি করকাণ্ডের প্রতিবাদে চিকিৎসকদের লড়াইকে কুর্নিশ জানিয়েছেন শুভেন্দু অধিকারী। তিনি বলেছেন বাঙালির কান্নায় সামিল হযেে সারা দেশ। মহিলারা আতঙ্কিত। যেসব বিদ্বজনেররা মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থেকেছেন তারাও এখন প্রতিবাদে সামিল হচ্ছেন।









