
সোমবারের ডেডলাইন, নচেৎ মঙ্গলবার স্বাস্থ্য ধর্মঘটের হুঁশিয়ারির ২৪ ঘণ্টার মধ্যেই শনিবার দুপুরে ধর্মতলার অনশন মঞ্চে কথা বলতে হাজির হয়েছেন মুখ্যসচিব মনোজ পন্থ এবং স্বরাষ্ট্রসচিব নন্দিনী চক্রবর্তী।
সঙ্গে ছিলেন পুলিশের ডিসি সেন্ট্রাল ইন্দিরা মুখোপাধ্যায়। অনশনকারীদের পাশে বসেই ধৈর্য ধরে অনশনকারীদের কথা শোনেন।
মুখ্যসচিবও ফের একবার অনশন তোলার আবেদন করেন। কিন্তু আন্দোলনকারীরা সরাসরি জানিয়ে দিয়েছেন আগে ১০ দফা দাবি পূরণ করতে হবে তারপরেই আন্দোলন প্রত্যাহার হবে। বেশ কিছুক্ষণ অনশনকারীদের সঙ্গে আলোচনার পরেই মুখ্যমন্ত্রীই ফোন করে অনশন তোলার আবেদন করেন। স্বাস্থ্যসচিবের অপসারণ ছাড়া জুনিয়র ডাক্তারদের সব দাবিতেই সহমত পোষণ করতে শোনা গিয়েছে মুখ্যমন্ত্রীকে।
