স্যালাইনকাণ্ডে মেদিনীপুর মেডিক্যালে তদন্তে সিআইডি

0
343
ছবি সৌজন্যে : নিজস্ব

তদন্তভার পেয়েই মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে গিয়েছেন সিআইডি-র দল। মঙ্গলবার সকালে সিআইডির একটি দুই সদস্যের প্রতিনিধি দল হাসপাতালে যান।

কথা বলে মেদিনীপুর মেডিক্যাল কলেজের অধ্যক্ষ মৌসুমী নন্দী এবং সুপার জয়ন্ত রাউতের সঙ্গে। মেদিনীপুর মেডিক্যাল কলেজের ঘটনায় ইতিমধ্যেই স্বাস্থ্য দফতরের তরফে একটি তদন্তকারী কমিটি গঠন করা হয়েছে। ইতিমধ্যেই প্রাথমিক রিপোর্ট জমাও দিয়েছে তাঁরা। এরপরেই মুখ্যসচিব মনোজ পন্থ জানিয়েছেন এই ঘটনায় আরও তদন্তের প্রয়োজন। এদিকে সিআইডির তদন্তকে স্বাগত জানিয়েছেন মৃতা মামণি রুইদাসের স্বামী।

মেদিনীপুর মেডিক্যালে ঠিক কী ঘটেছিল, কার গাফিলতিতে প্রসূতির মৃত্যু হয়েছে। আরএল স্যালাইনের ব্যবহারই কি এর জন্য দায়ী সবটাই খতিয়ে দেখবেন তদন্তকারী অফিসাররা।