স্যালাইনকাণ্ডে স্বাস্থ্যভবনের গাফিলতি, তোপ জুনিয়রদের

0
190
ছবি সৌজন্যে : নিজস্ব

স্যালাইনকাণ্ডে স্বাস্থ্যভবনের গাফিলতির দিকে আঙুল তুলেছেন জুনিয়র ডাক্তাররা। নিষেধাজ্ঞা সত্ত্বেও কিভাবে রোগীকে ওই নির্দিষ্ট সংস্থার রিঙ্গার ল্যাকটেট স্যালাইন দেওয়া হয়েছে তা নিয়ে প্রশ্ন তুলে এজন্য মুখ্যমন্ত্রীকেই কাঠগড়ায় তুলেছেন তাঁরা।

জুনিয়র ডাক্তারদের কথায় এমন ঘটনার পর স্বাস্থ্য সচিবের আর চেয়ারে বসার যোগ্যতা থাকতে পারে না। তাঁদের দাবি স্বাস্থ্যক্ষেত্রে দুর্নীতি থেকে মুখ ঘোরাতে চিকিৎসার গাফিলতির কথা বলা হচ্ছে। দেবাশিস হালদাররা বলেছেন ৭ ডিসেম্বর মেদিনীপুর মেডিক্যাল কলেজে জুনিয়র ডাক্তাররাই অভিযোগ করেছিলেন। রোগীকে এই স্যালাইন দিলেই কাঁপুনি দেখা দিচ্ছে। কনটিকের ঘটনার জানার পরও কেন স্যালাইনের স্যাম্পেল টেস্ট হল না, অক্সিটোসিন নিয়েও প্রশ্ন তুলেছেন দেবাশিসরা। তাঁরা বলেছেন প্রসূতি মৃত্যুর পর কেন তদন্ত হচ্ছে, আগে কেন স্বাস্থ্যভবন সচেষ্ট হল না তা নিয়েও প্রশ্ন তুলেছেন জুনিয়র ডাক্তার। এদিকে বিষাক্ত স্যালাইনের ব্যবহারে প্রসূতির মৃত্যুতে স্বাস্থ্যভবনে বিক্ষোভ দেখালেন মেডিক্যাল সার্ভিস সেন্টার, সার্ভিস ডক্টরস ফোরাম এবং নার্সেস ইউনিটি।

পুলিশের সঙ্গে ধস্তাধস্তি বেধে যায় বিক্ষোভকারীদের। দোষীদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি তুলেছেন।