
স্যালাইনে বিভ্রাটের জেরে প্রসূতির মৃত্যুকে ঘিরে উত্তাল মেদিনীপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল । শুক্রবার সকালে এক প্রসূতির মৃত্যু হয়েছে। আরও চার প্রসূতির অবস্থা আশঙ্কাজনক।
পরিবারের অভিযোগ, সন্তানের জন্ম হওয়ার পর থেকেই প্রসূতিদের শারীরিক অবস্থার অবনতি হতে শুরু করে। প্রস্রাবের সঙ্গে রক্তপাত শুরু হয়। আত্মীয়দের অভিযোগ, স্যালাইনেই কোনও সমস্যা ছিল। কেউ বলছেন, ছত্রাক ছিল স্যালাইনের ভিতরেই। আবার কেউ বলছেন, মেয়াদ উত্তীর্ণ স্যালাইন দেওয়া হয়েছে।মৃত্যুর আসল কারণ কী, তা এখনও স্পষ্ট নয়। রিপোর্ট না আসার পর স্পষ্ট হবে না। এর আগে কলকাতায় এসএসকেএম, এনআরএস হাসপাতালেও এই স্যালাইনের সমস্যার কথা উঠে এসেছিলকয়েকদিন আগে কর্নাটকেও স্যালাইনের কারণে প্রসূতির মৃত্যুর ঘটনা ঘটে। এবার মেদিনীপুর।
জনস্বাস্থ্য বিশেষজ্ঞ কাজলকৃষ্ণ বণিক বলেছেন, সাম্প্রতিককালে বারবার ওষুধ, স্যালাইন নিয়ে অভিযোগ উঠেছে। তাই আরও বেশি সজাগ হতে হবে। নজরদারি আরও বাড়াতে হবে বলে মনে করেন তিনি।








