মেদিনীপুর মেডিক্যালে সেলাইন কেলেঙ্কারির জেরে এবার হস্তক্ষেপ করেছেন খোদ মুখ্যসচিব মনোজ পন্থ। সোমবার সকালে মেদিনীপুর ফেরত তেরোজনের বিশেষজ্ঞ দলের সঙ্গে যখন স্বাস্থ্যসচিব নারায়ণস্বরূপ নিগম বৈঠক করছিলেন, তখনই তাঁকে তলব করা হয় রাজ্য সচিবালয় নবান্নে। একইসঙ্গে ডেকে পাঠানো হয়, স্বাস্থ্য দফতরের ৪ অধিকর্তাকে। নবান্ন সূত্রে খবর, নিষিদ্ধ স্যালাইন ব্যবহার এবং প্রসূতি মৃত্যুর ঘটনায় একাধিক অনিয়ম প্রাথমিক রিপোর্টে উঠে এসেছে। আর তারপরেই মুখ্যসচিব সপ্তাহের শুরুতেই তড়িঘড়ি ডেকে পাঠান স্বাস্থ্য সচিবকে। আর আগে ঘটনার খবর প্রকাশ আসতেই, শনিবারই স্বাস্থ্য সচিবের রিপোর্ট তলব করেছিলেন মুখ্যসচিব ডক্টর মনোজ পন্থ।
গ্রাম থেকে শহর
News & Much More
