
মালদহের মোথাবাড়িতে উগ্র মৌলবাদী জঙ্গি সগঠনের স্লিপার সেল ছড়িয়ে রয়েছে। তাঁদের সাহায্য করছে রাজ্য সরকার। এমনই বিস্ফোরক দাবি করেছেন বিজেপি সাংসদ খগেন মুর্মু।
তাঁর বক্তব্য, মূল অভিযুক্ত তাঁকে পুলিশ এখনও গ্রেফতার করেনি। তাঁকে আড়াল করা হচ্ছে। তাঁর আরও মন্তব্য, মোথাবাড়িকাণ্ডে যেই ব্যক্তি উস্কানিমূলক বক্তব্য ও ভিডিও ছড়িয়েছিল, তাঁকেও পুলিশ গ্রেফতার করতে পারেনি। কারণ পুলিশ প্রশাসন তৃণমূলের দলদাস হিসেবে কাজ করছে তারজন্যই দুষ্কৃতীরা সমাজে ঘুরে বেড়াচ্ছে। উল্টে যাঁরা আক্রান্ত, যাঁদের বাড়ি-ঘর ভাঙা হয়েছে তাঁদের গ্রেফতার করা হচ্ছে বেছে বেছে। খগেন মুর্মু এরপর পুলিশকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, পুলিশ যদি ২৪ ঘন্টা’র মধ্যে মূল অভিযুক্তকে গ্রেফতার না করে তাহলে বিজেপি বড় আন্দোলনে নামবে বিজেপি।
অন্যদিকে এখনও পর্যন্ত চাপা উত্তেজনা রয়েছে মোথাবাড়ি, সদুল্লাপুর, বাঁধাপুকুর এলাকায়। এলাকায় টহলদারি চালাচ্ছে পুলিশ।
