
নায়িকা পরীমনি পৃথিবী এখন তার সন্তান পূণ্য। অবশ্য কিছুদিন আগে দত্তক এনেছেন আরেকটি সন্তান। এই দুজনকে নিয়ে তার দুনিয়া। কাজের বাইরে দুই সন্তানের সঙ্গেই সময় কাটান তিনি।জানা গিয়েছে চোখে ব্যাথা পেয়ে পূণ্য অসুস্থ। তাকে নিয়ে হাসপাতালে গেছেন নায়িকা।
সোশ্যাল মিডিয়ায় ছেলের অসুস্থতার খবর নিজেই জানিয়েছেন পরীমণি।নিজের ভেরিফায়েড ফেসবুকে ছেলে একটি ভিডিও শেয়ার করে অসুস্থতার বিষয়ে আরও একটি পোস্ট দিয়েছেন নায়িকা।সেই ভিডিওতে দেখা গিয়েছে ,এত অসুস্থ অবস্থাতেও ছোট্ট পুণ্য খেলার পাশাপাশি নিজের হাতেই খাওয়ার চেষ্টা করছে।তিনি লিখেছেন,অনেকেই হয়তো ইতিমধ্যে জানেন যে, ২৯ তারিখ তাঁর প্রথম ওয়েব সিরিজ রঙ্গিলা_কিতাব’র ট্রেলার লঞ্চিংয়ের আয়োজন ছিল। সেখানে তিনি তাঁর ছেলেকে নিয়ে যাননি বা নিতেও চাননি। তার অনেক গুলো কারণের মধ্যে একটি হলো তিনি আসলেই চাননি তাঁর বাচ্চা কোনো অনাকাঙ্ক্ষিত ক্রাউড ফেইস করুক।দ্বিতীয়ত, তিনি তাঁর ছেলের জন্য দ্বায়িত্বরত, তিনজন মানুষদের একটা সুন্দর/প্রপারলি দায়িত্ববোধ দেখতে চেয়েছিলেন। কিন্তু তিনি ফেইল্ড, তাঁর ছেলেটা ইনজুর্ড। স্বাভাবিকভাবেই নায়িকা পরীমনি সবার কাছে জানতে চেয়েছেন, ইঞ্জুরড কিভাবে হয়েছে? কেউই সত্যি বা ঠিকভাবে কোনো উত্তর দেয়নি।তাদের একটাই উত্তর,তাঁরা কিছু জানেন না। এরপর একটা পর্যায়ে নায়িকা পরীমনি তাঁর কন্ট্রোল হারান।পরীমনিরও আর বারবার জেরা করা সম্ভব হয়নি। কারণ ছেলে শুধু তাঁকেই দেখছিল। পরীমনিও সব ছেড়ে ছেলেকে নিয়ে ঘুমিয়ে যান। ঘুম থেকে উঠে দেখেন ছেলের এক চোখ আর খোলে না,কি করবেন বুঝতে পারছিলেন না। এভারকেয়ার হসপিটাল থেকে বাংলাদেশ আই হসপিটাল, ছুটে গেছেন…এতো অসহায় লাগছিল তাঁর।যাই হোক, অনেক খারাপ হওয়ার হাত থেকে ভগবান বাঁচিয়ে দিয়েছেন। পরীমনি অবাক হন তাঁর ছেলে এত ধৈর্য্য আর সহনশীলতা এই ছোট্ট বয়সে কোথা থেকে পেয়েছে ! প্রসঙ্গত, ২০২২ সালের ১০ আগস্ট জন্ম হয় পুণ্যর। শরিফুল রাজের সঙ্গে বিচ্ছেদের পর ছেলেকে একাই সামলাচ্ছেন তিনি। কয়েকমাস আগে একটি কন্যা সন্তান দত্তক নেন পরীমণি। নাম রাখা হয়,সাফিরা সুলতানা প্রিয়ম।
বর্তমানে ছেলে-মেয়েকে নিয়ে বেশ সুখেই কাটছে তার সংসার।এর মধ্যে,আসছে ৮ নভেম্বর আসছে পরীমনি অভিনীত নতুন সিরিজ,র‘ঙিলা কিতাব।তার প্রচারে ব্যস্ত আছেন নায়িকা পরীমনি।
