হঠাৎ বাতিল শালিমার সেকেন্দ্রাবাদ এক্সপ্রেস, যাত্রী বিক্ষোভে তুলকালাম

0
331
ছবি সৌজন্যে : নিজস্ব

ছাড়ার আধঘণ্টা আগে শালিমার সেকেন্দ্রাবাদ এক্সপ্রেস বাতিল হওয়ায় যাত্রী বিক্ষোভে তুলকালাম হাওড়ার শালিমার স্টেশন। রেললাইনে বসে পড়ে বিক্ষোভ দেখাতে থাকেন ট্রেনের যাত্রীরা।

মঙ্গলবার আচমকাই রেলের তরফে ছাড়ার আধঘণ্টা আগে শালিমার-সেকেন্দ্রাবাদ এক্সপ্রেস বাতিলের ঘোষণা করা হয়। এরপরেই যাত্রীরা ক্ষোভে ফেটে পড়েন। কেন আগে থেকে সিদ্ধান্ত নেয়নি রেল। কেন আগে জানানো হয়নি। কেনই বা তৎকালে টিকিট বিক্রি এবং বুকিং নেওয়া হয়েছে। এই প্রশ্ন তুলে বিক্ষোভ শুরু করেন যাত্রীরা। রেলের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েন তাঁরা।

যাত্রীদের দাবি রেলকে লিখিতভাবে জানাতে হবে, ট্রেন কখন ছাড়া হবে। এরপর দেড়টায় ট্রেন ছাড়ার ঘোষণা হতে বিক্ষোভ থামে।