
আর জি কর মেডিক্যালে ধর্ষণ, খুনের ঘটনায় সিবিআইয়ের চার্জশিটে একজনের নাম কেন, সেই প্রশ্নে বুধবার সিবিআই অফিস অভিযান করলেন ডাক্তার-নার্সরা। সার্ভিস ডক্টরর্স ফোরাম, মেডিক্যাল সার্ভিস সেন্টার এবং নার্সেস ইউনিটির সদস্যরা করুণাময়ী মোড় থেকে মিছিল শুরু করে সিবিআই দফতর সিজিওয় পৌঁছয়।
চিকিৎসকদের বক্তব্য একেবারেই স্পষ্ট। যে চার্জশিট সিবিআইয়ের তরফে থেকে দেওয়া হয়েছে সেখানে একমাত্র সিভিক ভলান্টিয়ার সঞ্জয় রায়কেই মূল অভিযুক্ত হিসেবে দেখানো হয়েছে। কিন্তু চিকিৎসককদের একাংশের দাবি এই ধরণের নৃশংসা কারও একার পক্ষে করা সম্ভব নয়। সিবিআইয়ের চার্জশিট দেখে তাঁরা হতাশ। পাশাপাশি রাজ্য সরকারও এখনও দাবি মানেনি। এই অবস্থায় সঠিক তদন্ত এবং দ্রুত তদন্ত শেষ করে দোষীদের শাস্তি দেওয়ার দাবি জানানো হয়েছে সিবিআইয়ের কাছে।
