
অভিনয় প্রশিক্ষকের বাড়ি থেকে অভিনেত্রীর ঝুলন্ত দেহ উদ্ধারে চাঞ্চল্য ছড়িয়েছে হরিদেবপুরে। পূর্ব মেদিনীপুরের আগাডোরার বাসিন্দা বছর ১৯-র সুস্মিতা দাস মাঝেমধ্যেই হরিদেবপুরে প্রশিক্ষক সঞ্জয় নস্করের বাড়িতে যেতেন।
বুধবারও গিয়েছিলেন তিনি। এরপর বৃহস্পতিবার রাতে বাড়ি ফিরে সঞ্জ নস্কর সুস্মিতার ঝুলন্ত দেহ দেখতে পান বলে দাবি। এরপরে গলার গামছা খুলে বিছানায় শুইয়ে দেয়। পরে পুলিশ গিয়ে দেহ উদ্ধার করে। ঘরের মধ্যে থেকে একটি সুইসাইড নোট পেয়েছে পুলিশ। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান সঞ্জয়ের সঙ্গে সম্পর্কের টানাপোড়েনে আত্মঘাতী হয়েছেন সুস্মিতা। বেশ কয়েকটি সিরিয়ালে অভিনয় করেছেন সুস্মিতা। তদন্তে নেমে সঞ্জয়কে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ।
