গ্রাম থেকে শহর
News & Much More

36 C
Kolkata
36 C
Kolkata
More
    Home Newsdesk হরিপালে স্কুলছাত্রীকে যৌননিগ্রহের অভিযোগ 

    হরিপালে স্কুলছাত্রীকে যৌননিগ্রহের অভিযোগ 

    0
    339
    অর্ধনগ্ন ও অচৈতন্য অবস্থায় নাবালিকা ছাত্রী উদ্ধারকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে হুগলির হরিপালের বিডিও অফিস সংলগ্ন গোপীনগর এলাকায়। প্রত্যক্ষদর্শীদের দাবি, শুক্রবার সন্ধ্যায় নাবালিকা ছাত্রীকে অন্ধকার গলির মধ্যে অর্ধনগ্ন ও অচৈতন্য অবস্থায় পরে থাকতে দেখেন এলাকার মানুষ।
    খবর দেওয়া হয় পুলিশে। পরে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে হরিপাল গ্রামীণ হাসপাতালে ভর্তি করে। পরিবার সূত্রে খবর, সিঙ্গুরের একটি স্কুলে নবম শ্রেণিতে পড়ে ওই নাবালিকা। স্কুলের পাশেই এক গৃহ শিক্ষকের কাছে টিউশন পড়তে গিয়েছিল। টিউশন শেষে বাড়ি ফেরার জন্য সিঙ্গুর স্টেশনে যায় ট্রেন ধরার জন্য। এরপর আর বাড়ি ফেরেনি বলে দাবি পরিবারের। তার পর থেকেই খোঁজাখুঁজি শুরু করে পরিবারের লোকজন। পরে হরিপাল এলাকা থেকে কেউ বা কারা নাবালিকা ছাত্রীর বাড়িতে ফোন করে ঘটনার কথা জানালে হরিপাল হাসপাতালে যায় পরিবারের লোকজন। হুগলি গ্রামীণ পুলিশ সুপার জানিয়েছেন, ঘটনা খতিয়ে দেখা হচ্ছে। দ্রুত অভিযুক্তদের গ্রেফতার করা হবে। অভিযুক্তদের গ্রেফতারের দাবিতে হাসপাতালের মধ্যেই বিক্ষোভ দেখান সিপিএম কর্মীরা।